Back to Blog
Blog Post

সেলস কনভার্ট হচ্ছে না? এই ৭ ধাপে সেলস সিস্টেম তৈরি করুন

এখন আর জোর করে সেল হয় না। ICP, SPIN ফ্রেমওয়ার্ক, না-করা-কঠিন অফার, মার্কেটিং ফানেল আর প্রুফ — এই ৭ টি স্টেপ ফলো করে, কীভাবে একটি স্ট্রং সেলস সিস্টেম দাঁড় করাবেন।

August 4, 20264 min readMuminul Islam
#সেলস সিস্টেম#ICP#SPIN সেলিং#মার্কেটিং ফানেল
সেলস কনভার্ট হচ্ছে না? এই ৭ ধাপে সেলস সিস্টেম তৈরি করুন

সংক্ষেপে: এখন আর মানুষের কাছে জোড় করে বিক্রি করা যায় না । যেসব বিজনেস আটকে যাচ্ছে, তাদের ৪টা কমন সমস্যা — অফার ক্লিয়ার না, ICP জানা নেই, ট্রাস্ট নেই, আর কনভার্সনের কোনো সিস্টেম নেই। সমাধান হলো ৭ ধাপের একটা সেলস সিস্টেম: (১) ICP ঠিক করা, (২) SPIN দিয়ে সমস্যা বোঝা, (৩) না-করা-কঠিন অফার বানানো, (৪) Attention → Nurture → Monetise ফানেল দাঁড় করানো, (৫) প্রুফ দিয়ে ভয় কমানো, (৬) পরের ধাপ সহজ করা, (৭) ডেলিভারির পর রেফারেল চাওয়া।

২০১৯ সালের মতো জোর করে ধাক্কা দিয়ে বিক্রির দিন শেষ। এখন কাস্টমার আপনার পোস্ট দেখার আগেই ৫টা কম্পিটিটরের পেজ ঘুরে এসেছে। জোর করে সেল করতে গেলে সে চুপচাপ সরে যায়।

বিগত ৮ বছরের মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতায় ১০০+ উদ্যোক্তা ও বিজনেস টিমের সাথে কাজ করতে গিয়ে দেখেছি, যেসব বিজনেস ভালো করতে পারছে না তারা মূলত ৪টা বড় ভুল করছে:

  1. 1তাদের অফার ক্লিয়ার না
  2. 2আসল কাস্টমার কারা (Target Audience / ICP), সেটা তারা জানে না।
  3. 3কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে পারছে না।
  4. 4সেলস কনভার্ট করার কোনো নির্দিষ্ট সিস্টেম নেই

নিচে বাংলাদেশি উদ্যোক্তা ও অনলাইন বিজনেস ওনারদের জন্য ৭টি ধাপ সহজ ভাষায় সাজানো হলো। প্রতিটা ধাপ আজই আপনার বিজনেসে বসিয়ে দেখতে পারেন।

১. সঠিক কাস্টমার (ICP) কে, সেটা নিশ্চিত করুন

সংক্ষেপে: ICP মানে Ideal Customer Profile — যে কাস্টমারের জন্য আপনার প্রোডাক্ট সবচেয়ে ভালো কাজ করে এবং যে সবচেয়ে সহজে কেনে।

সবাইকে বিক্রি করতে গেলে কারও কাছেই বিক্রি করা যায় না। ৪টা প্রশ্নের উত্তর লিখে ফেলুন:

  • কার জন্য পণ্য? প্রোডাক্টটি ঠিক কার প্রয়োজন?
  • কার জন্য নয়? কারা আপনার কাস্টমার নয়, এটা জানা আরও বেশি জরুরি।
  • কাস্টমার কোন স্টেজে আছে? সে কি একদম নতুন, নাকি সমাধান খুঁজছে, নাকি ভেন্ডর তুলনা করছে?
  • তার মূল কষ্ট কী? বাজেট ও প্রয়োজন অনুযায়ী ফোকাস করুন।

আজকের কাজ: শেষ ১০ জন কাস্টমারের লিস্ট করুন। কারা সবচেয়ে কম দরদাম করেছে আর সবচেয়ে বেশি খুশি হয়েছে? ওটাই আপনার ICP-র কাঁচা ডেটা।

২. কাস্টমারের বাস্তব সমস্যা আগে বুঝুন (SPIN Framework)

সংক্ষেপে: SPIN হলো Situation, Problem, Implication, Need-payoff — ৪ ধরনের প্রশ্ন, যা দিয়ে সেল করার আগে কাস্টমারের সমস্যা বের করা হয়।

  • Situation (বর্তমান অবস্থা): কাস্টমার এখন কীভাবে কাজ বা কেনাকাটা করছে?
  • Problem (সমস্যা): এতে কী অসুবিধা হচ্ছে?
  • Implication (প্রভাব): এই সমস্যার কারণে কত টাকা, সময় বা সুযোগ নষ্ট হচ্ছে?
  • Need-payoff (সমাধানের ফল): সমস্যাটা মিটে গেলে তার কী লাভ হবে?

কাস্টমার তখনই কেনে যখন বোঝে যে আপনি তার সমস্যাটা তার চেয়েও ভালো বোঝেন।

৩. এমন একটি অফার বানান, যা না করা কঠিন

শুধু প্রোডাক্টের ছবি বা সার্ভিস লিস্ট না দেখিয়ে কাস্টমার যে আউটকাম চায় সেটা নিশ্চিত করুন।

ভ্যালু = (কাঙ্ক্ষিত ফলাফল × সাফল্যের সম্ভাবনা) ÷ (সময় × কষ্ট ও আত্মত্যাগ)

অর্থাৎ ভ্যালু বাড়ানোর ৪টা লিভার:

  • ফলাফলটা বড় ও স্পষ্ট করুন
  • সাফল্যের সম্ভাবনা বিশ্বাসযোগ্য করুন (প্রুফ, গ্যারান্টি, প্রসেস)
  • ফলাফল পেতে যত সময় লাগে, তা কমান
  • কাস্টমারের ঝামেলা ও ঝুঁকি কমান

৪. সেলস ইকোসিস্টেম তৈরি করুন (মার্কেটিং ফানেল)

মনোযোগ আকর্ষণ থেকে শুরু করে কনভার্সন পর্যন্ত একটা স্পষ্ট সিস্টেম রাখুন:

  1. 1Attention: সোশ্যাল মিডিয়া পোস্ট, রিলস/শর্টস ও পেইড অ্যাডের মাধ্যমে সঠিক মানুষের নজরে আসুন।
  2. 2Nurture: দরকারি কনটেন্ট, মেসেজ বা ফ্রি গাইড দিয়ে সম্পর্ক ও বিশ্বাস তৈরি করুন।
  3. 3Monetise: সহজ ওয়েবসাইট লিংক, প্রপার ইনবক্স চ্যাট বা সেলস কলের মাধ্যমে কেনাকাটা সম্পন্ন করান।

তিনটার যেকোনো একটা ভাঙা থাকলে বাকি দুটোর খরচ বেড়ে যায়। বেশিরভাগ বাংলাদেশি পেজে Attention আছে, Nurture নেই — তাই অ্যাডের টাকা পুড়ে যায়। Social Geek-এর পারফরম্যান্স মার্কেটিং সার্ভিস ঠিক এই ফানেলটাই দাঁড় করায়।

৫. প্রুফ দেখিয়ে ভয় দূর করুন

অহেতুক আশ্বাস না দিয়ে প্রমাণ দেখান।

যা করবেন:

  • রিভিউ, কাস্টমার ফিডব্যাক ও কেস স্টাডি দেখান
  • ডেলিভারি বা সার্ভিস প্রসেস স্পষ্ট করে দিন (যেমন: ১ম সপ্তাহে সেটআপ, ২য় সপ্তাহে ফলোআপ)

যা করবেন না:

  • প্রুফ দেখানোর আগেই ক্লোজ করার জন্য চাপ দেবেন না
  • "বিশ্বাস করুন" মার্কা কথা বলবেন না, কাজের প্রমাণ দেখান
  • সুবিধা না বুঝিয়েই আগে দাম বলে ফেলবেন না

৬. কাস্টমারের জন্য পরবর্তী ধাপ সহজ করুন

চাপ নয়, দিকনির্দেশনা দিন। কথোপকথন শেষ করার ৩টা লাইন:

  • "আপনার সমস্যার ভিত্তিতে আমি এই প্রোডাক্ট/সার্ভিসটা সাজেস্ট করব।"
  • "অর্ডার করতে চাইলে বা বিস্তারিত জানতে শুধু এই স্টেপটা ফলো করুন।"
  • "আমি কি আপনার জন্য পুরো প্ল্যানটা সংক্ষেপে সাজিয়ে দেব?"

৭. কাজের শেষে রেফারেল চান

ভালো সার্ভিস দিলে কাস্টমার এমনিতেই আরেকজনকে বলবে। তবে সঠিক উপায়ে বলার সুযোগ করে দিন:

  • ডেলিভারি: বেস্ট এক্সপেরিয়েন্স ও পরিষ্কার রেজাল্ট নিশ্চিত করুন
  • রিক্যাপ: সে কী উপকার পেয়েছে সেটা মনে করিয়ে দিন
  • সুযোগ তৈরি: "আপনার চেনা কারও যদি এমন সার্ভিস লাগে, আমাদের রেফার করতে পারেন।" প্রয়োজনে রেফারেল ডিসকাউন্ট বা বোনাস দিন

শেষ কথা

আউটডেটেড সেলিং বাদ দিন। সঠিক মানুষের দৃষ্টি আকর্ষণ, বিশ্বাস অর্জন আর সঠিক সময়ে সঠিক অফার — এই তিনটার একটা টেকসই সিস্টেম দাঁড় করান। সেলস তখন নিজে থেকেই আসবে।

আপনার বিজনেসের জন্য এই সিস্টেমটা দাঁড় করাতে চান? Social Geek-এর টিম বাংলাদেশি ব্র্যান্ডের জন্য ফানেল, অফার আর Meta Ads একসাথে সেটআপ করে। ফ্রি কনসাল্টেশনের জন্য মেসেজ করুন

M

Written by

Muminul Islam

Social Geek — Growth Marketing

Frequently Asked Questions

ICP কী?

ICP বা Ideal Customer Profile হলো সেই কাস্টমারের প্রোফাইল যার জন্য আপনার প্রোডাক্ট সবচেয়ে ভালো কাজ করে। ICP ঠিক থাকলে অ্যাড খরচ কমে এবং কনভার্সন রেট বাড়ে।

SPIN ফ্রেমওয়ার্ক কীভাবে ব্যবহার করব?

সেলস কল বা ইনবক্স চ্যাটে ধাপে ধাপে ৪ ধরনের প্রশ্ন করুন — বর্তমান অবস্থা, সমস্যা, সমস্যার প্রভাব, আর সমাধানের লাভ। প্রথমেই দাম বা প্যাকেজ নিয়ে কথা বলবেন না।

অফার আর প্রোডাক্টের পার্থক্য কী?

প্রোডাক্ট হলো আপনি যা দেন। অফার হলো কাস্টমার যে ফলাফল পায়, কত দ্রুত পায়, কত কম ঝামেলায় পায় এবং ঝুঁকি কে নেয় — এই পুরো প্যাকেজ।

অ্যাডে টাকা খরচ করেও সেল হচ্ছে না কেন?

সাধারণত ফানেলের Nurture ধাপটা অনুপস্থিত থাকে, অথবা অফার ও ICP-তে মিল নেই। অ্যাড বাজেট বাড়ানোর আগে এই দুটো ঠিক করুন।

ছোট বিজনেসের জন্য কি এই ৭ ধাপ কাজ করে?

হ্যাঁ। বরং ছোট বিজনেসে দ্রুত কাজ করে, কারণ ICP সংকীর্ণ রাখা ও ব্যক্তিগতভাবে প্রুফ দেখানো তুলনামূলক সহজ।

Ready to grow?

Book a free 30-min strategy call.

We'll audit your ads and show you exactly where you're losing money.

Book Strategy Call →

Limited to 5 new clients per month.

Weekly Insights

Get growth strategies in your inbox.

Campaign teardowns, scaling frameworks — from real client work.