Back to Case Studies
Case StudyDates / Food — D2C E-commerce

রমজান 2026: 3টা খেজুর ব্র্যান্ড, 3টা আলাদা সমস্যা, 3টা Meta Ads সমাধান

রমজান 2026-এ আমরা তিনজন খেজুর বিক্রেতার সাথে কাজ করেছি, আর তিনজনের সমস্যা ছিল আলাদা: Ishmam-এর Structure, Marhaba Shop-এর Trust, Misad Mart-এর Budget Allocation। তাই সমাধানও আলাদা: Full Funnel + DPA, UGC + Purchase Optimization, Best Seller Focus। ফল: ROAS 4.88, 10.66 আর 15.15। এই Case Study-তে দেখুন কোন সমস্যা কীভাবে ধরা হয়েছে।

3

Client

3 Dates Brands

3

Problems

15.15

Best ROAS

৳1.4Cr+

Ishmam Revenue

Key Results

রমজান 2026-এ তিনটা খেজুর ব্র্যান্ডের Meta Ads-এ তিন রকম সমস্যা ধরে তিন রকম সমাধান করা হয়: Ishmam ৳1.4 Crore-এর বেশি রেভিনিউ আর ROAS 4.88 (Full Funnel + DPA), Marhaba Shop $11,246 Ad Spend-এ ROAS 10.66 (UGC + Purchase Optimization), Misad Mart ৳69 Lakh-এর বেশি রেভিনিউ আর ROAS 15.15 (Best Seller Focus)। ROAS সব Meta Ads Manager-এর রিপোর্ট অনুযায়ী।

1. Client / Industry

  • Clients: Ishmam, Marhaba Shop, Misad Mart (3টা D2C খেজুর ব্র্যান্ড, Bangladesh)
  • Industry: Dates / Food — D2C E-commerce
  • Service: Meta Ads Performance Marketing
  • Agency: Social Geek — বাংলাদেশের D2C Brand Growth Agency
  • Period: রমজান 2026
  • Results: ROAS 4.88 থেকে 15.15 পর্যন্ত। তিনজনের তিন রকম সমস্যা, তিন রকম সমাধান

2. Overview

রমজানে খেজুরের Demand এমনিতেই বাড়ে, আর সেটা সবাই জানে। রমজান 2026-এ হাজারো মানুষ খেজুর বেচেছেন, কিন্তু সবাই সেই Demand-কে সেলসে কনভার্ট করতে পারেননি। কারণ Demand থাকলেই কাস্টমার আপনার কাছ থেকে কিনবে না। কিনবে তখনই, যখন আপনি সঠিক মানুষের সামনে, সঠিক সময়ে, সঠিক বার্তা নিয়ে পৌঁছাবেন।

এই রমজানে আমরা তিনজন খেজুর বিক্রেতার সাথে কাজ করেছি। তাই এই Case Study-র মূল বিষয় Demand-এর গল্প না, বরং কোন ব্র্যান্ডের সমস্যা কোথায় ছিল আর আমরা সেটা কীভাবে ধরেছি।

  • Ishmam: সমস্যা Structure। সমাধান Full Funnel + Dynamic Product Ads। ফল: ৳1.4 Crore+ Revenue, ROAS 4.88
  • Marhaba Shop: সমস্যা Trust। সমাধান UGC + Product Demo + Purchase Optimization। ফল: $11,246 Ad Spend, ROAS 10.66
  • Misad Mart: সমস্যা Budget ছড়িয়ে থাকা। সমাধান Best Seller Focus। ফল: ৳69 Lakh+ Revenue, ROAS 15.15

3. Key Terms (সহজ ভাষায়)

  • ROAS: প্রতি 1 টাকা (বা $1) বিজ্ঞাপন খরচে কত টাকার সেলস এসেছে। ROAS 4.88 মানে 1 টাকা খরচে 4.88 টাকার সেলস। এই Case Study-র সব ROAS Meta Ads Manager-এর রিপোর্ট অনুযায়ী
  • CPA: একটা Purchase আনতে বিজ্ঞাপনে কত খরচ হলো
  • CPM: 1,000 বার অ্যাড দেখানোর খরচ
  • Frequency: একই মানুষ গড়ে কতবার অ্যাডটা দেখেছে। বেশি হলে Ad Fatigue হয়
  • Cold / Warm / Hot: Cold হলো যারা আপনাকে চেনে না, Warm হলো যারা আপনাকে দেখেছে বা ঘুরে গেছে, Hot হলো যারা কেনার দোরগোড়ায় (যেমন Add to Cart করেছে)
  • DPA (Dynamic Product Ads): যে মানুষ যে প্রোডাক্ট দেখেছে, তাকে ঠিক সেই প্রোডাক্টের অ্যাড দেখানো
  • UGC (User Generated Content): এমন ভিডিও যেটা দেখলে মনে হয় একজন সাধারণ মানুষ নিজের অভিজ্ঞতা বলছে, কোনো Brand-এর Official অ্যাড না

4. Case 1: Ishmam — Structure ঠিক করে ৳1.4 Crore+

সমস্যা

Ishmam যখন আমাদের কাছে আসেন, তার একটাই কথা ছিল: "অ্যাড চালাচ্ছি, কিন্তু সেলস কনসিস্টেন্ট না।" বেশিরভাগ উদ্যোক্তা ভাবেন সমস্যা প্রোডাক্টে বা অ্যাডে। কিন্তু Ads Account খুলে দেখলে সমস্যাটা প্রায়ই Structure-এ পাওয়া যায়।

Account Audit-এ যা পেলাম

  • একটাই Campaign আর একটাই Creative চলছে
  • সবার কাছে একই বার্তা যাচ্ছে, এমনকি যে মানুষ Ishmam-কে চেনেই না তাকেও বলা হচ্ছে "এখনই অর্ডার করুন"
  • যে মানুষ ওয়েবসাইটে এসে ঘুরে চলে গেছে, তার জন্য কোনো Follow-up নেই

এটা ঠিক এমন, যেন একজন দোকানদার রাস্তার মানুষকে চিৎকার করে "কিনুন" বলছেন, অথচ যে কাস্টমার দোকানে ঢুকে জিনিস দেখে বেরিয়ে গেছে তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। ফলে Meta-র কাছে ঠিকমতো Learning Signal যাচ্ছিল না, আর Budget-এর একটা বড় অংশ যাচ্ছিল এমন মানুষের পেছনে যারা কেনার জন্য তৈরি না।

আমরা যা করলাম

1. Account-কে তিন স্তরের Funnel-এ ভাগ করা। একটাই Campaign ভেঙে Cold, Warm, Hot। প্রতিটা স্তরে মানুষের মানসিক অবস্থা আলাদা, তাই বার্তাও আলাদা। এটা আমাদের Meta Ads Performance Marketing কাজের মূল কাঠামো।

2. Cold (যারা চেনে না)। Targeting: Interest-based ও Broad। Creative: প্রোডাক্ট ফোকাসড ভিডিও আর Problem-Solution কনটেন্ট। এই স্তরে বার্তার লক্ষ্য ছিল পরিচয় আর আগ্রহ তৈরি করা, কারণ অপরিচিত মানুষকে প্রথম দেখাতেই "কিনুন" বললে সে কিনবে না।

3. Warm (আগ্রহী, কিন্তু সিদ্ধান্ত নেয়নি)। Custom Audience: যারা ভিডিও দেখেছে, Page Engage করেছে, ওয়েবসাইট Visit করেছে। Creative: একাধিক প্রোডাক্ট দেখানো Carousel Ad, সাথে Offer। এদের দরকার আরেকটু তথ্য আর আরেকটু বিশ্বাস।

4. Hot (কেনার দোরগোড়ায়)। এখানে Dynamic Product Ads। Meta আপনার Pixel-এর Data দিয়ে জানে কে কোন প্রোডাক্ট দেখেছে, আর ঠিক সেই মানুষকে ঠিক সেই প্রোডাক্টের অ্যাড দেখায়। যারা Add to Cart করে কেনেনি তাদের ধরা হয়েছে, কখনো Urgency দিয়ে, কখনো Offer দিয়ে।

5. Winning Creative-এ Budget। প্রতিটা Creative-এর Performance আলাদা করে দেখা হয়েছে। যেটায় সেলস আসছে সেখানে Budget বাড়ানো হয়েছে, যেটায় আসছে না সেটা বন্ধ।

6. প্রতিদিন ROAS, CPA আর Frequency দেখা। Hot Audience ছোট, তাই Frequency বেড়ে গেলে Ad Fatigue হয়। সেটা প্রতিদিন নজরে রাখা হয়েছে।

রেজাল্ট

Revenue: ৳1.4 Crore-এর বেশি | ROAS: 4.88। 1 টাকা বিজ্ঞাপন খরচে 4.88 টাকার সেলস।

শিক্ষা

এখানে কোনো ম্যাজিক ছিল না। Funnel-এর যে ধাপে মানুষ আছে, তাকে সেই ধাপের উপযুক্ত কথা বলা হয়েছে (Cold-কে গল্প, Warm-কে প্রমাণ, Hot-কে সিদ্ধান্ত নেওয়ার সহজ রাস্তা), আর যে Creative কাজ করেছে তাতে বেশি Budget দেওয়া হয়েছে।

5. Case 2: Marhaba Shop — Trust তৈরি করে ROAS 10.66

সমস্যা

Marhaba Shop-এও একই অবস্থা: অ্যাড চলছে, সেলস কনসিস্টেন্ট না, খরচের তুলনায় রিটার্ন কম। আগের Campaign-এর Data খুলে আমরা দেখলাম মানুষ অ্যাড দেখছে, কিন্তু কিনছে না। আর Audience Targeting মোটামুটি ঠিকই ছিল।

Diagnosis

Targeting ঠিক, অথচ কেনাকাটা হচ্ছে না, তাহলে সমস্যা Targeting-এ না। সমস্যা Creative-এ: মানুষ অ্যাড দেখছে, কিন্তু বিশ্বাস করছে না। অনলাইনে পণ্য কেনার সবচেয়ে বড় বাধা Trust। মানুষ খেজুর ছুঁয়ে দেখতে পারে না, গন্ধ নিতে পারে না। তাই Content-কেই সেই কাজটা করতে হয়। Targeting ঠিক থাকলে তাতে আবার হাত দিলে লাভ হয় না।

আমরা যা করলাম

1. Targeting-এ হাত না দিয়ে Creative বদলানো।

2. UGC Style ভিডিও। মানুষ মানুষকে যতটা বিশ্বাস করে, Polished Brand ভিডিওকে ততটা করে না।

3. Product Demonstration ভিডিও। খেজুরের Texture, Colour, Packaging Visually দেখানো হলো, যাতে স্ক্রিনে বসেই "ছুঁয়ে দেখার" অনুভূতি পাওয়া যায়। এই ধরনের ভিডিও প্রোডাকশন আমরা নিজেরাই করি।

4. Funnel Structure একই রাখা। Cold, Warm, Hot কাঠামো ঠিক ছিল, বদলানো দরকার ছিল ভেতরের বার্তা।

5. Purchase Optimization। Campaign-এর Optimization Goal রাখা হলো সরাসরি Purchase, মানে Meta-কে বলা: "যারা কিনতে পারে, তাদের কাছে যাও।" যত বেশি Purchase আসে, Algorithm তত শেখে এবং ততটাই ভালো মানুষ খুঁজে দেয়।

6. ধাপে ধাপে Scaling। ভালো Creative-এ 20-30% করে Budget বাড়ানো হয়েছে, রাতারাতি দ্বিগুণ না। হঠাৎ বড় Budget Jump দিলে Meta-র Learning Phase ভেঙে যেতে পারে এবং Performance পড়ে যায়।

রেজাল্ট

Ad Spend: $11,246 | ROAS: 10.66। $1 খরচে $10.66 সেলস, মানে বিজ্ঞাপনে যা খরচ হয়েছে তার দশ গুণের বেশি ফিরে এসেছে।

শিক্ষা

সব সমস্যার সমাধান Targeting না। Data যখন বলছে মানুষ দেখছে কিন্তু কিনছে না, তখন Creative-ই দেখতে হয়।

6. Case 3: Misad Mart — Best Seller-এ Focus করে ROAS 15.15

সমস্যা

Misad Mart-এর একাধিক প্রোডাক্ট ছিল, আর প্রায় সব প্রোডাক্টে সমান Budget দেওয়া হচ্ছিল। শুনতে Fair মনে হয়। কিন্তু Marketing-এ Fair মানে সবাইকে সমান দেওয়া না, Smart মানে যেখানে Return বেশি সেখানে Investment বেশি। সব প্রোডাক্ট সমান Convert করে না। কোনোটা মানুষ বেশি চায়, কোনোটায় Trust আছে, কোনোটায় সিদ্ধান্ত নেওয়া সহজ। সেটাই Best Seller।

আমরা যা করলাম

1. Data দিয়ে Best Seller খোঁজা। অনুভূতি না, Data: কোন প্রোডাক্টে CPA সবচেয়ে কম আর কোনটায় সবচেয়ে বেশি Purchase আসছে।

2. Budget-এর সিংহভাগ Best Seller-এ। যে প্রোডাক্ট ইতিমধ্যে প্রমাণ করেছে যে মানুষ সেটা কেনে, সেখানেই Budget বেশি গেছে।

3. পাঁচ ধরনের Angle Test। শুধু প্রোডাক্ট না, বার্তার Angle-ও Test করা হয়েছে: Best Seller হাইলাইট করা Short Video, Static Image, Carousel, Problem-Solution Content, Value Proposition-based Creative। যেটায় CPA কম আর ROAS বেশি, সেটাই Scale করা হয়েছে।

4. Funnel Structure। Cold-এ নতুন মানুষের কাছে পৌঁছানো। Warm-এ Website Visitor, Page Engager আর Content Viewer-দের Retargeting। Hot-এ Add to Cart আর High Intent Audience আলাদা করে Retarget।

5. প্রতিদিনের Optimization। প্রতিদিন ROAS, CPA, Frequency আর CPM দেখা হয়েছে। কম Perform করা Ad Set বন্ধ, ভালো করা Campaign-এ Budget বৃদ্ধি।

রেজাল্ট

Revenue: ৳69 Lakh-এর বেশি | ROAS: 15.15। 1 টাকা বিজ্ঞাপনে 15 টাকার বেশি সেলস। এই তিন ব্র্যান্ডের মধ্যে এটাই সর্বোচ্চ ROAS।

শিক্ষা

Budget ছড়িয়ে দেওয়া আর Budget লাগানোর মধ্যে পার্থক্য আছে। Data যা বলে, Budget সেখানেই যাওয়া উচিত।

7. Results Across the 3 Brands

  • Ishmam: ৳1.4 Crore-এর বেশি Revenue, ROAS 4.88
  • Marhaba Shop: $11,246 Ad Spend, ROAS 10.66
  • Misad Mart: ৳69 Lakh-এর বেশি Revenue, ROAS 15.15 (তিনজনের মধ্যে সর্বোচ্চ ROAS)

ROAS আর Revenue এক জিনিস না। Misad Mart-এর ROAS সবচেয়ে বেশি, কিন্তু Ishmam-এর Revenue ৳1.4 Crore-এর বেশি। Efficiency (কম খরচে বেশি ফেরত) আর Scale (বেশি টাকার সেলস) দুটো আলাদা লক্ষ্য, আর ব্যবসার পর্যায় অনুযায়ী কোনটা আগে দরকার সেটা ঠিক করতে হয়।

আপনার ব্র্যান্ডের জন্যও কি 3 Dates Brands-এর মতো ফলাফল সম্ভব?

আপনি চাইলে আমাদের সাথে একটা ফ্রি ৩০-মিনিটের কলে কথা বলতে পারেন — আপনার অ্যাকাউন্ট রিভিউ করে আমরা সরাসরি বলে দেব ঠিক কোথায় সুযোগ আছে।

ফ্রি স্ট্র্যাটেজি কল বুক করুন →

8. Lessons

1. আগে Diagnosis, তারপর Action। Ishmam-এর সমস্যা ছিল Structure, Marhaba-র সমস্যা ছিল Trust, Misad Mart-এর সমস্যা ছিল Budget Allocation। একই সমাধান তিনজনকে দিলে কাজ হতো না।

2. প্রতিটা ধাপে আলাদা বার্তা লাগে। Cold-কে গল্প, Warm-কে প্রমাণ, Hot-কে সিদ্ধান্ত নেওয়ার সহজ রাস্তা। একই বার্তা সবাইকে দিলে কেউই সাড়া দেয় না।

3. Creative-ই আপনার সবচেয়ে বড় Lever। Meta-র নতুন Ad Delivery System (Andromeda)-এ অ্যাড কাকে দেখানো হবে সেটা Meta অনেকটাই নিজে ঠিক করে। তাই আপনার হাতে সবচেয়ে বড় সুযোগ হলো কী বলছেন আর কীভাবে বলছেন, মানে Creative আর Offer। একাধিক Creative Test করুন, Data দেখুন, Winner Scale করুন।

4. Data দিয়ে সিদ্ধান্ত, অনুমানে না। ROAS, CPA, Frequency দেখুন। Scaling ধাপে ধাপে করুন, রাতারাতি না।

5. Consistency আর Patience। এই রেজাল্ট একদিনে আসেনি। প্রতিদিন Creative Test হয়েছে, Data বিশ্লেষণ হয়েছে। Marketing একটা Process, Quick Fix বলে কিছু নেই।

আপনার ব্যবসায় অ্যাড চলছে কিন্তু সেলস কনসিস্টেন্ট না? সমস্যা সম্ভবত এই তিনটার একটায়: Structure ঠিক নেই (Ishmam-এর মতো), Creative Trust তৈরি করছে না (Marhaba-র মতো), অথবা Budget ভুল জায়গায় ছড়িয়ে আছে (Misad Mart-এর মতো)। এগুলো Fix করা যায়। আপনার ব্যবসার Situation নিয়ে কথা বলতে চাইলে ফ্রি 30-মিনিটের Strategy Call বুক করুন

আরও পড়ুন: রমজানে একটি পাঞ্জাবি ব্র্যান্ডের 1.12+ কোটি টাকার রেভিনিউ — আমাদের আরেকটা রমজান Case Study।

Frequently Asked Questions

একই রমজানে একই ধরনের পণ্য বিক্রি করেও তিনটা ব্র্যান্ডের সমাধান কেন আলাদা ছিল?

কারণ তিনজনের সমস্যা আলাদা ছিল। Ishmam-এর সমস্যা ছিল Structure (একটাই Campaign আর একটাই Creative), Marhaba Shop-এর সমস্যা ছিল Trust (মানুষ অ্যাড দেখছিল কিন্তু কিনছিল না), আর Misad Mart-এর সমস্যা ছিল Budget Allocation (প্রায় সব প্রোডাক্টে সমান Budget)। একই সমাধান তিনজনকে দিলে কাজ হতো না।

Meta Ads-এ শুধু একটা Campaign আর একটা Creative চালালে কী সমস্যা হয়?

সবাইকে একই বার্তা যায়, যে চেনে না তাকেও আর যে কেনার কাছাকাছি তাকেও। Ishmam-এর কেসে পুরো Account-কে Cold, Warm আর Hot — তিন স্তরের Funnel-এ ভাগ করে প্রতিটা স্তরে আলাদা বার্তা দেওয়ার পর ৳1.4 Crore-এর বেশি রেভিনিউ আর ROAS 4.88 এসেছে।

অ্যাড দেখে মানুষ কিনছে না হলে কী করা উচিত?

আগে Data দেখুন সমস্যা Targeting-এ না Creative-এ। Marhaba Shop-এর Data-য় দেখা গিয়েছিল মানুষ অ্যাড দেখছে কিন্তু কিনছে না, মানে Trust তৈরি হচ্ছে না। Targeting-এ হাত না দিয়ে UGC আর Product Demo ভিডিও দিয়ে Creative বদলে $11,246 Ad Spend-এ ROAS 10.66 পাওয়া গেছে।

সব প্রোডাক্টে সমান Ad Budget দেওয়া কি ঠিক?

না। সব প্রোডাক্ট সমান Convert করে না। Misad Mart-এ Data দেখে Best Seller খুঁজে বের করে Budget-এর সিংহভাগ সেখানে দেওয়া হয়, এবং ৳69 Lakh-এর বেশি রেভিনিউ আর ROAS 15.15 আসে।

Found this useful?

Share it with your network

এমন ফলাফল চান?

আপনি দেখলেন কীভাবে 3 Dates Brands-এর জন্য কাজ করেছে।

আপনার ব্র্যান্ডের জন্য কী সম্ভব, দেখা যাক।

আমাদের সাথে একটা ফ্রি কল বুক করুন। আপনার গ্রোথ ঠিক কোথায় আটকে আছে, আমরা স্পষ্ট করে দেখিয়ে দেব — কোনো চাপ ছাড়াই।

ফ্রি স্ট্র্যাটেজি কল বুক করুন →

প্রতি মাসে সীমিত সংখ্যক ব্র্যান্ডের সাথে কাজ করি।

3 Dates Brands-এর মতো ফলাফল চান?

ফ্রি স্ট্র্যাটেজি কল বুক করুন

কল বুক করুন

Weekly Insights

Get growth strategies in your inbox.

Campaign teardowns, scaling frameworks — from real client work.